শাহ্জালাল ব্যাংকে পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে পর্ষদের ২৪১তম এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও হারুন মিয়া, পরিচালদের মধ্যে আনোয়ার হোসেন খান, আক্কাচ উদ্দিন মোল্লা, সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হালিম, গোলাম কুদ্দুছ, স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
