ওয়ালটন ই-প্লাজার যাত্রা শুরু
সহজে পণ্য পৌঁছে দিতে সারা দেশে ই-প্লাজা কার্যক্রম চালু করেছে ওয়ালটন।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর মিরপুর মাজার রোড ও গাজীপুরের চন্দ্রায় প্রাথমিকভাবে দুটি ওয়ালটন ই-প্লাজা স্টোর উদ্বোধন করা হয়েছে।
ই-প্লাজা স্টোরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও ঘরে বসেই ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা ওয়ালেটমিক্স মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের সব পণ্য কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রাহকদের জন্য পণ্য কেনার পর ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টসহ শর্তসাপেক্ষে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও এতে রয়েছে।
চলতি বছরের মধ্যেই দেশের সব জেলা শহরেই ওয়ালটন ই-প্লাজা স্টোর চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
