২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আইএমই বিভাগের সঙ্গে ব্র্যাক ব্যাংকের সমঝোতা চুক্তি

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই ডিভিশনের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সাক্ষর হওয়া এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ই-জিপি সিস্টেমের মাধ্যমে ফি ও সিকিউরিটিস সংগ্রহ করবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন) বিভাগের সচিব মো. ফরিদ উদ্দীন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।