২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শাহ্জালাল ব্যাংকের আরও এক শাখা

খুলনায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৭তম শাখা হিসেবে চুকনগর শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের চুকনগর শাখার ব্যবস্থাপক এএইচএম মোস্তফা কামাল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতি কৃষ্ণ নন্দি উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান তৌহিদুর রহমান বলেন, “শাহ্জালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবা প্রদান করায় প্রতিনিয়ত এ ব্যাংকের গ্রাহক ও শাখা সম্প্রসারিত হচ্ছে। ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা ও সমাজের সর্বস্তরের গ্রাহকদের সেবা প্রদানই আমাদের অন্যতম লক্ষ্য।”

ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা ও শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।