ইউসিবিএলের শাখা উদ্বোধন হেমায়েতপুরে
সাভারের হেমায়েতপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নতুন শাখা চালু হয়েছে।
বুধবার হেমায়েতপুরে ইউসিবিএলের ১৬৪ তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খাঁন।
অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মো. তানভীর খান, ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী সহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম খাঁন বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিসেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।
