২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে ১ হাজার চিকিৎসক নিতে চায় সৌদি আরব

বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে সৌদি সরকার এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ চেয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

“গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর বাংলাদেশি চিকিৎসকদের জন্য সৌদি আরবে কর্মক্ষেত্র সৃষ্টি হল। এর আগে গত ১০ বছর এই সুযোগটি বন্ধ ছিল,” বলেন মসীহ।