ইবিএল এটিএম বুথে রবি ইজিলোড সেবা
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গ্রাহকরা তাদের ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল, মাস্টার কার্ড, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডের সাহায্যে ইবিএল এটিএম বুথে রবি প্রিপেইড ও পোস্ট পেইড একাউন্ট টপ-আপ করতে পারবেন।
গত রোববার রাজধানীর গুলশানে ইবিএল কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষর হয় বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রদীপ শ্রীভাস্তাভাসহ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
