ভিশনের ‘ডায়মন্ড অফারে’ বিজয়ীরা পুরস্কৃত
ইলেক্ট্রনিক্স পণ্যের আউটলেট ভিশন এম্পোরিয়াম তাদের দেওয়া ‘ডায়মন্ড অফারে’ বিজয়ীদের পুরস্কৃত করেছে।
রোববার রাজধানীর বাড্ডায় আরএফএলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বছর কোরবানি ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য ‘ডায়মন্ড অফার’ এর আয়োজন করে অফিস ও গৃহস্থালির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের আউটলেট ভিশন এম্পোরিয়াম।
ঈদের আগের দিন পর্যন্ত ভিশন এম্পোরিয়ামের আউটলেট থেকে ন্যূনতম ১ হাজার টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি করে কুপন পান। তার মধ্যে থেকে নির্বাচিত পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।
প্রথম পুরস্কার হিসেবে ডায়মন্ডের নেকলেস পেয়েছেন নোয়াখালীর মো. হোসেন। অন্যান্য বিজয়ীদের এলইডি টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন ও স্মার্ট ফোন দেওয়া হয়।
এসময় আরএফএল গ্রুপের পরিচালক আর এন পাল, ভিশন এম্পোরিয়ামের ইনচার্জ রাহাত জাহান শামীম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ আরএফএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
