২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৮৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 10:47 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।