২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন রেফ্রিজারেটর পেল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’

রেফ্রিজারেটর ক্যাটাগরিতে এ বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 10:46 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

এর মধ্য দিয়ে ওয়ালটনের দেশি-বিদেশি পুরস্কারের সংখ্যা প্রায় দুইশতে দাঁড়িয়েছে বলে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের এই কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, গত ১৯ নভেম্বর এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়াড-২০১৬’ তে রেফ্রিজারেটর ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে ওয়ালটন।

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান কান্তার মিলওয়ার্ড ব্রাউন ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এ অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

এনিয়ে চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড পেল দেশীয় ব্র্যান্ডটি। এর আগে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালেও সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন।

গতবছর ডিএইচএল ও ডেইলি স্টার আয়োজিত ‘বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দি ইয়ার-২০১৪’ পুরস্কার দেয়া হয় ওয়ালটনকে। কর্মী নিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ গত বছর বিডিজবসডটকম দিয়েছে ‘বেস্ট অ্যাম্প্লয়ার অ্যাওয়ার্ড-২০১৪’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেরা ব্র্যান্ডিং ও মার্কেটিং লিডারশিপের স্বীকৃতিস্বরূপ গতবছর ওয়ালটনকে মালয়েশিয়াতে ‘এশিয়ান কনফেডারেশন অব বিজনেস’ কর্তৃক আন্তর্জাতিক লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। গ্রাহকদের আস্থা অর্জনের ক্ষেত্রে ২০১৪ সালে সিঙ্গাপুরে ওয়ালটনকে ’গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয় ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস।

ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর বলেন, আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুত বাজার সম্প্রসারণ, দেশের সিংহভাগ মার্কেট শেয়ার দখল, দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় পণ্য ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি এবং ভোক্তা সন্তুষ্টিতে অভাবনীয় সাফল্য অর্জনের ফলেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করছে ওয়ালটন।

উচ্চমানের পণ্য দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন, দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি, সিংহভাগ বাজার দখল, সরকারের রাজস্ব বৃদ্ধি, বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশে সম্ভাবনাময় প্রযুক্তি খাতের দ্রুত বিকাশে বিশেষ অবদানের ফলেই মিলছে এসব স্বীকৃতি।