২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইবিএ এর ‘পটার’ জিতল ইউনিলিভার বিজমাইস্ত্রোস

রিয়েল লাইফ বিজনেস কম্পিটিশন ‘বিজমাইস্ত্রোস’ জিতল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর দল ‘পটার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট ক্যাম্পাসের ২৮৩টি টিমকে হারিয়ে ‘ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬’ এর চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ এর টিম পটার।

এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত রিয়েল লাইফ বিজনেস কম্পিটিশন ‘বিজমাইস্ত্রোস’।

ইউনিলিভার বিজমাইস্ত্রোস এর সপ্তম আসর শুরু হয় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস সেশন’ এর মাধ্যমে।

এই সেশনের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ প্রতিটি ক্যাম্পাস থেকে প্রতিভাবানদের খুঁজে বের করে। বিজমাইস্ত্রোস প্রতিযোগিতায় বিজয়ীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনিলিভার আয়োজিত ‌‘ইউনিলিভার ফিউচার লিডারস লীগ’ এর অংশ নেওয়া সুযোগ পাবে।

ইউনিলিভার বিজমাইস্ত্রোস এর ক্যাম্পাস সেশনে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অংশ নেয়।

এবারের বিজমাইস্ত্রোস প্রতিযোগিতার প্রথম রাউন্ড ‘লো মেরিডিয়ান হোটেলে’ হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রাউন্ডে স্ট্রেস ম্যানেজমেন্ট পরীক্ষা করা হয়। অন স্পট অ্যাসেসমেন্ট এ ২৮০টিরও বেশি দল থেকে প্রতিযোগিতার জন্য ১৫০টি দল প্রথম রাউন্ডের বাছাই করা হয়।

এর মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য ২২টি দল উত্তীর্ণ হয়। সেখান থেকে সেমিফাইনাল পর্বের জন্য উত্তীর্ণ ১০টি দল মার্কেট রিসার্চ করে। এই ১০টি দল থেকে চূড়ান্ত পর্বের জন্য চারটি নির্বাচিত হয়।

ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ চারটি টিমকে লাইফবয়ের লিকুইড হ্যান্ডওয়াশের উপর মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর টিম পটার সবচেয়ে দারুণ উদ্ভাবনী আইডিয়া দেয় এবং ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬ জিতে নেয়।