২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিম্ফনিতে স্বাস্থ্যসেবা অ্যাপের সেবা

হেলথ সার্ভিস অ্যাপ ‘হেলথ কেয়ার ফর ইউ’ এনেছে সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হেলথ কেয়ার ফর ইউ-এইচসিএইউ একটি মোবাইলভিত্তিক হেলথ সাপোর্ট অ্যান্ড্রয়েড অ্যাপ, যার মাধ্যমে গ্রাহক চিকিৎসকের এ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যসংরক্ষণ করে রাখতে পারবেন এবং দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড় পাবেন।

এখন থেকে সিম্ফনি মোবাইলের স্মার্টফোনে এবং গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে।

এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ,পরিচালক (বিপণন) আশরাফুল হক এবং এইচসিএইউ’র চেয়ারম্যান পারসা তাজরিয়ান ও উপদেষ্টা ড. এম হারুনুর রশীদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।