সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউসিবিএলের শাখা
সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৬১তম শাখার উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।
বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখার উদ্বোধন করেন বলে ইউসিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ সবুর, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
