গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপোতে প্রপার্টি লিফট
‘স্বপ্ন নিয়ে উঠে যান’ স্লোগান নিয়ে গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপোতে অংশগ্রহণ করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি লিফটস।
বুধবার সকালে রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া তিনদিন ব্যাপী এ মেলায় রাজদর্শন হলে প্রপার্টি লিফটস এর পণ্যসমূহ পদর্শিত হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলছে বলে প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রপার্টি লিফটস এর পরিচালক বাবুল ইসলাম জানান, লিফট, এস্কেলেটর এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুসঙ্গ। শুরু থেকেই প্রপার্টি লিফট্স ক্রেতাদের উন্নতমানের পণ্য ও সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পণ্য বাজারজাত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্প্রতি সংযোজিত প্রপার্টি জেনারেটরও মেলায় ক্রেতাদের আগ্রহের তালিকায় উপরের দিকে রয়েছে জানিয়ে তিনি জানান, “মেলায় আমাদের সব ধরনের লিফট যন্ত্রাংশের উপর বিশেষ অফার চলছে।
“অফার অনুসারে অনুযায়ী পরবর্তী তিনমাসে আমাদের লিফট যন্ত্রাংশ নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে ক্রেতাদের বিশ্ব ভ্রমণের সুযোগ রয়েছে।”
প্রপার্টি লিফট্স ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট বাজারজাত করছে।
