২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফসল বাজারজাতকরণে প্রাণ-হেলভেটাস সমঝোতা চুক্তি

গ্রামীণ দরিদ্র কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করতে হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা সই হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাণ’র ডিরেক্টর ইলিয়াছ মৃধা ও হেলভেটাসের কান্ট্রি ডিরেক্টর ক্যাসপার গ্রোচেনব্যাচার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এতে বলা হয়, “চুক্তির অধীনে গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, ময়মমনসিংহ, বরিশাল, শেরপুর, শরিয়তপুর, বান্দরবান ও রাঙ্গামাটি এলাকাসমূহে হেলভেটাসের উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত প্রান্তিক কৃষকের কাছ থেকে হলুদ, মরিচ, ধনিয়া, টমেটো, বাদাম, কাসাভা ও ডালসহ বিভিন্ন ফসল ক্রয় করবে প্রাণ।”

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন ও হেলভেটাসের সিনিয়র প্রোগাম অফিসার ড. নূর আখতার নাহার রেবা উপস্থিত ছিলেন।

পাঁচ বছরের এ চুক্তির আওতায় প্রাণ ও হেলভেটাস চর ও পাহাড়ি অঞ্চলের তালিকাভুক্ত দরিদ্র কৃষকদেরকে প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহায়তা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।