২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘গ্লোবাল লিফট এন্ড অ্যাসকেলেটর এক্সপো’ শুরু

বিশ্বব্যাপী উন্নত প্রযুক্তির অ্যালিভেটরের প্রদর্শনী নিয়ে রাজধানীতে তিনদিনব্যাপী ‘গ্লোবাল লিফট এন্ড অ্যাসকেলেটর এক্সপো’ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

বুধবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত।

মেলা উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালিভেটর ও এ্যাসকেলেটর নির্মাতা প্রতিষ্ঠান ’কোনে’ জানিয়েছে, প্রযুক্তির উৎকর্ষতায় সেরা অভিজ্ঞতা নিয়ে তারা মেলায় অংশ নিচ্ছে।

বুধবার মেলায় অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি আবু সাঈদ ম. আহমেদ, বিল্ডিং ফর টেকনোলজিস অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান খান, ইনস্টারের চেয়ারম্যান আরমান হক এবং টার্নার গ্রাহামস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট ফারিয়া সামরীন নিজাম উপস্থিত ছিলেন।

মেলা সম্পর্কে রায়হান নিজাম বলেন, “বাংলাদেশের বাজার কোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পণ্য এবং নকশা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের ইতিবাচক অবস্থান প্রদর্শনের জন্য এ আয়োজনটি সঠিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”