২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার প্ল্যান্ট পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বেক্সিমকো ফার্মার প্ল্যান্ট পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট মেম্বারদের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 08:59 PM

Updated : 11 Oct 2022, 09:19 PM

বুধবার গাজীপুরের টঙ্গীতে অবস্থিত প্ল্যান্ট পরিদর্শন করেন বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় তাদের স্বাগত জানান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এবং প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা।

বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা কোম্পানির ওষুধ উৎপাদন সুবিধা এবং রপ্তানির চিত্র তাদের সামনে তুলে ধরেন প্রতিনিধি দলের কাছে।

পরিদর্শন সম্পর্কে নাজমুল হাসান বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে আমরা আমাদের কার্যক্রম এবং বিদেশে আমাদের ওষুধ রপ্তানি সম্পর্কে অবহিত করেছি। তারা জেনে খুশি হয়েছেন যে আমাদের ওষুধ এখন আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি হচ্ছে।”