শাহ্জালাল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির ১৬তম এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মহিউদ্দিন আহমেদ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ এবং এম আখতার হোসেন উপস্থিত ছিলেন।
