২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে মার্সেলের নতুন গৃহস্থালি সামগ্রী

ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এবারের শীতে বাজারে এনেছে নতুন মডেলের কিছু গৃহস্থালি সামগ্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 11:23 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

এর মধ‌্যে রাইস কুকার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার ও রুম হিটারের মডেলে নতুনত্ব আসছে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মার্সেলের বিপণন কর্মকর্তা শামীম আল মামুন বলেন, “সম্প্রতি দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং সহজে ব্যবহার উপযোগী বলে দেশে হোম এ্যাপ্লায়েন্সের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। “এই বাড়তি চাহিদার কথা বিবেচনা করেই মার্সেল বাজারে নিয়ে আনছে নতুন নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস।”

বিপণনের হিসাব তুলে ধরে মার্সেল জানায়, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসে ২০১৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি হোম এ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়েছে। এবারের শীতে গতবারের চেয়ে ৫০ শতাংশ বেশি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মার্সেলের বিপণন বিভাগের (উত্তর) প্রধান মোশারফ হোসেন রাজীব বলেন, মার্সেল ব্র্যান্ডের হোম এ্যাপ্লায়েন্সের চাহিদা শীতকালে বাড়ে। আর এই বাড়তি চাহিদা পূরণে বেশ কিছু নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস বাজারে ছাড়া হয়েছে।