২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশন ফ্যানের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

পরিবেশকদের নিয়ে ঢাকায় সম্মেলন করেছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে ভিশন ফ্যানের প্রায় ৮০০ পরিবেশক অংশ নেন বলে ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সম্মেলনে লটারি করে ১০ জন পরিবেশককে আইফোন ৭ প্লাস, ফ্রিজ, এলইডি টিভি উপহার দেওয়া হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে আরএফএল’র পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের (বিক্রয় ও বিপণন) মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ, ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান, ভিশন ফ্যানের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহম্মেদ ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রেজা-উল হোসেন উপস্থিত ছিলেন।