ইউসিবি-গুলশান ক্লাব সমঝোতা চুক্তি
সদস্যদের বিশেষায়িত সুবিধা দেওয়ার বিষয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে গুলশান ক্লাব।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এক অনুষ্ঠানে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আবু খায়ের মোহাম্মদ শাখাওয়াত নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী গুলশান ক্লাবের সদস্যরা ইউসিবি’র প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন – ইমপেরিয়াল ব্যাংকিং হতে বিশেষায়িত সুবিধা উপভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“ট্রানজেকশনাল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গুলশান ক্লাবের সদস্যরা আজীবন ফ্রি প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ইমপেরিয়াল ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এছাড়াও, ইউসিবি’র রিটেল লেন্ডিং পণ্যসমূহের ক্ষেত্রে হ্রাসকৃত ইন্টারেস্ট ও শূন্য প্রসেসিং ফি সুবিধা উপভোগ করবেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে এম শহিদুল ইসলাম, মীর্যা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে মো. শওকত জামিল, ও গোলাম আউলিয়া, হেড অব রিটেল বিজনেস ও ইভিপি তৌফিক হাসান এবং হেড অব ইমপেরিয়াল ব্যাংকিং ও ইভিপি মোহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
