এডিসন গ্রুপের জন্য গ্র্যান্ড সুলতানের ‘ছাড়’
সিলেটের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ কর্তৃপক্ষের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি করেছে সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ।
সম্প্রতি এডিসন গ্রুপের হেড অফিসে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এডিসন গ্রুপের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিসন গ্রুপের কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবার ও আত্মীয় স্বজন ৫৫ শতাংশ ছাড় পাবেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সায়েদুল ইসলাম ভূঁইয়া রোমেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
