২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চল কর্মকর্তাদের সমাবেশ

২০১৬ সালের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা এবং ২০১৭ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা নির্ধারনের জন্য সিলেট অঞ্চলের কর্মকর্তাদের সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

সিলেটে টাউন হলে “অল ফর ওয়ান, ওয়ান ফর অল” প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।