বংশালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ
ঢাকার বংশালে হোটেল আল-রাজ্জাকের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এটিএম বুথের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শাহজালাল ইসলামী ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশ্তাক আহমেদ, ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাসিব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
