বাংলাদেশ ব্যবসা করতে চায় ভারতের এএমআরআই হসপিটাল
ভারতের এএমআরআই হসপিটাল বাংলাদেশ ব্যবসা করতে আগ্রহী।
বুধবার ঢাকায় ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের ১৬ সদস্যের একটি ব্যবসায় প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করে।
আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
এসময় ভারতের এএমআরআই হসপিটালের সিইও রুপক বড়ুয়া বাংলাদেশ ব্যবসার আগ্রহ প্রকাশ করেন।
পরে বাংলাদেশের প্রতিনিধি দলের একজন ভারতীয় প্রতিনিধিদেরকে বাংলাদেশের হাসপাতাল পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এএমআরআই হসপিটাল ভারতের ইমামি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের সময় ভারতীয় প্রতিনিধি দলে বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য খাতের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
