শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৮৬তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদের সভাপতিত্ব সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ছিলেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজও উপস্থিত ছিলেন।
