ইউসিবি’তে নতুন কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান
সদ্য নিয়োগ পাওয়া প্রবেশনারি কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
মঙ্গলবার ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে প্রবেশনারি অফিসার পরিচিতি অনুষ্ঠান হয়।
ইউসিবি’র চেয়ারম্যান এমএ সবুর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য নিয়োগ প্রবেশনারি কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল আলী আহাদসহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচিতি অনুষ্ঠানে মূলত ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রবেশনারি অফিসারদের অবহিত করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরা সংশ্লিষ্ট বিভাগের কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
