ক্লিক ফ্যানের পরিবেশক সম্মেলন শ্রীমঙ্গলে
মৌলভীবাজারে পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ক্লিক।
ব্যবসা সম্প্রসারণে পরিবেশকদের অবদান ও সহযোগিতাকে স্বীকৃতি দিতে এই সম্মলনের আয়োজন করা হয় বলে সোমবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, শ্রীমঙ্গলের একটি হোটেলে গত সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে ক্লিক ফ্যানের ৬০০ পরিবেশক অংশ নেয়। এর আগে পরিবেশকরা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ক্লিক এর কারখানা পরিদর্শন করেন।
সম্মেলনে আরএফএল’র পরিচালক আর এন পাল বলেন, “আমরা স্বয়ংক্রিয় মেশিনে মানসম্পন্ন ফ্যান ও অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছি। এসব পণ্য যৌক্তিক মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছি।”
অনুষ্ঠানে কোম্পানির নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, বিক্রয় প্রধান জাহাঙ্গীর আলম, বিপণন প্রধান এম এ এম মুনীম, ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল-হোসাইনসহ ক্লিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
