ঠাকুরগাঁওয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ঠাকুরগাঁও শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকটির পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এটিএম বুথটির উদ্বোধন করেন।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনীতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, বিজনেস ডেভোলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশতাক আহমেদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ফখরুল ইসলাম, আলিস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুসহ ব্যাংকের গ্রাহক ও শুভার্থীরা উপস্থিত ছিলেন।
