২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনিমপণ্যের দুই দিনের মেলা শুরু মঙ্গলবার

দেশ-বিদেশি ডেনিম প্রস্তুতকারকদের নিয়ে মঙ্গলবার থেকে পঞ্চমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 04:29 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় এই মেলায় ১৫টি দেশের ৫৫ জন প্রদর্শনকারী অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ ডেনিম এক্সপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের পণ্যের গুণগত মান তুলে ধরার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনাগুলো তুলে ধরবেন তারা।

ডেনিম এক্সপোর সিইও মুস্তাফিস উদ্দিন বলেন, বিশ্বের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী প্রদর্শনীতে অংশ নিচ্ছে। আমন্ত্রিত দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন।

অংশগ্রহণকারীদের মধ্যে য্ক্তুরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালী, ফ্রান্স, নেদারল্যান্ড, তুরষ্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও চীনের ব্যবসায়ীরা রয়েছেন বলে আয়োজকরা জানান।