‘স্যাকরিফাইস স্টোরি কনটেস্ট’ বিজয়ীরা পুরস্কৃত
কোরবানির ঈদ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ‘স্যাকরিফাইস স্টোরি কনটেস্ট’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’।
সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে সেরা ১০ বিজয়ীর হাতে রেফ্রিজেরেটর, এয়ার কুলার, রাইস কুকার ও আয়রন মেশিনসহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।
ময়মনসিংহের ফাবলিহা সিথী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে গাইবান্ধার মজিবর রহমান ও শেরপুরের মাহফুজুর রহমান।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করা হয়েছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগী তাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ত্যাগের গল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল মানব জীবনে ত্যাগের মহিমা ও প্রসন্নতা তুলে ধরা।
ত্যাগ ও পরিশ্রমের এই গল্পগুলো নিয়ে উদ্দীপনামূলক প্রামাণ্য চিত্র বানানো হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ভিশন এর ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসেন ও বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
