২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল কাশেম শিরিন ডাচ-বাংলা ব্যাংকের নতুন এমডি

আবুল কাশেম মো. শিরিন বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 12:51 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কে এস তাবরীজের স্থলাভিষিক্ত হলেন শিরিন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি একই ব্যাংকে প্রায় আট বছর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করেছেন।

তার আগে তিনি এই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের প্রধান হিসেবে আরও ছয় বছর দায়িত্ব পালন করেন।

ডাচ-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান ছিলেন।

সুনামগঞ্জ জুবিলি হাই স্কুল ও সিলেট এমসি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন শিরিন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্যাংকক থেকে শিক্ষা লাভ করেন।