২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে কুমিল্লার এয়ারলাইন পার্টনার নভোএয়ার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এয়ারলাইন পার্টনার হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

এতে নভোএয়ারে হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদ এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।