শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৩৯তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালার পর্যালোচনা হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ, মো. সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
এছাড়া স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম হায়দার, উপ-মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, যুগ্ম পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামও সভায় ছিলেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
