২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ইবিএল সিকিউরিটিজের শাখা চালু

রাজধানীতে ধানমণ্ডিতে ইবিএল সিকিউরিটিজের শাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক আহমেদ জামাল, ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান এবং ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।