২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংকের আরেক ডিএমডি মুনায়েম চাকরিচ্যুত

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আরেকজন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) চাকরিচ্যুত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:14 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

এ মুনায়েম খান নামের এই ডিএমডিকে ২০১৪ সালের এপ্রিলে বেসিক ব্যাংকের ঋণসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সোমবার দুপুরে চাকরিচ্যুত করার অফিস আদেশ জারি করা হয়েছে ব‌্যাংকের হিউম্যান রিসোর্স ডিভিশনের উপ মহাব‌্যবস্থাপক আল আমীনের স্বাক্ষরে।

বেসিক ব্যাংকের ছয় ডিএমডির মধ্যে ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় এ নিয়ে চারজনকে চাকরিচ্যুত করা হল। বাকি তিনজন হলেন ফজলুল সোবহান, মোহাম্মদ সেলিম ও রুহুল আমিন।

বেসিক ব্যাংকে সাড়ে চার হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ৩৫টি মামলায় আসামি মুনায়েম খান।

এ ছাড়াও গত বছরের ফেব্রুয়ারিতে মুনায়েম খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক।

২০১৪ সালের ২৫ মে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।