আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার আইএফআইসির
বেসরকারি আইএফআইসি ব্যাংক এ বছর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ বা ‘আইসিএমএবি সেরা করপোরেট পুরস্কার-২০১৫’ জিতেছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাহ মোহাম্মদ মঈনউদ্দিন।
