২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইস্কাটনে টিভিএস এর শো-রুম

রাজধানীর নিউ ইস্কাটন রোডে টু-হুইলার থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএস-এর নতুন শো রুম চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 09:23 PM

Updated : 12 Apr 2022, 03:09 AM

বুধবার শো রুমটি উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান আকতার হুসাইন।

টিভিএস-এর এই শো রুমে টু হুইলার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, স্কুটি পেপ প্লাস এবং থ্রি-হুইলার টিভিএস কিং সহ বিভিন্ন যন্ত্রাংশও পাওয়া যাবে।

উদ্বোধনের সাতদিন পর্যন্ত এই শো রুম থেকে কোনো টিভিএস বাইক বা থ্রি-হুইলার কিনলেই গ্রাহকদের পুরস্কার দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

উদ্বোধনীতে টিভিএস-এর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন, টিভিএস অ্যান্ড সন্সের ভারতীয় পরিচালক এস সান্থানা গোপালান, এস কৃষ্ণমূর্তি এবং জি. শ্রীনিভাসা রাঘবান উপস্থিত ছিলেন।

এছাড়া টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব অপারেশন বিপ্লব কুমার রায়, হেড অব বিজনেস মৃগেন ব্যানার্জিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।