রবি ‘এম ডাক্তার’ গ্রাহক পেলেন ১০ হাজার টাকার ক্যাশব্যাক
মোবাইল ফোন অপারেটর রবি’র ভ্যালু অ্যাডেড সার্ভিস ‘এম ডাক্তার’ সেবার গ্রাহক নুরুল ইসলাম ১০ হাজার টাকার হাসপাতাল ক্যাশব্যাক পেয়েছেন।
ফেনীতে রবি’র কাস্টমার কেয়ার সেন্টার থেকে তিনি এ অর্থ গ্রহণ করেছেন বলে সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
গত অগাস্টে নতুন আঙ্গিকে শুরু হওয়া ‘এম ডাক্তার’ সেবার আওতায় গ্রাহকরা জীবনবীমা ও হাসপাতাল খরচের উপরে ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন। এছাড়াও এসএমএস’র মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা নিতে পারছেন।
‘এম ডাক্তার’ সেবা পেতে গ্রাহককে *২১২১৬*১# ডায়াল করে নিবন্ধন করতে হবে। যখন কোনো নিবন্ধিত গ্রাহকের চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে তখন তাকে প্রথমে ২১২১৬ নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর চিকিসৎসক তাকে কল করে প্রয়োজনীয় পরামর্শ দিবেন।
নিবন্ধিত গ্রাহকরা আগের মাসের ব্যবহারের পরিমাণের ভিত্তিতে জীবনবীমা এবং হাসপাতাল ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
কোনো গ্রাহক মাসে অন্তত একবার সেবাটি কিনলে (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ ছাড়া দৈনিক ২ টাকা) পরের মাসে তিনি ৫ হাজার টাকার জীবনবীমা সেবার আওতায় আসবেন।
মাসে ন্যূনতম ২০ বার এই সেবা কিনলে (মূল্য সংযোজন কর- ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ছাড়া; ৪০ টাকা) গ্রাহক প্রতিদিন ২৫০ টাকা ‘হাসপাতাল ক্যাশব্যাক’ পাবেন।
সেবা গ্রহণ পরবর্তী মাস থেকে সুবিধা পাওয়া যাবে। এছাড়াও গ্রাহক ৪০ হাজার টাকার জীবনবীমা সেবার আওতায় আসবেন।
বেশি ব্যবহারের ক্ষেত্রে একজন গ্রাহক ৬০ হাজার টাকা পর্যন্ত জীবনবীমা সেবার আওতায় আসবেন এবং ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হওয়া গ্রাহক দিনে সর্বোচ্চ এক হাজার টাকা করে বছরে ২০ দিন এ সেবা পাবেন।
