২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণে সিম্ফনি

সিম্ফনি মোবাইলের নতুন একটি ফেইসবুক ক্যাম্পেইনে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

শনিবার সিম্ফনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিম্ফনি পি৬ ও সিম্ফনি ভি৮৫ কম্পেয়ার, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট’ এর বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সিম্ফনি মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।