২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএলের হাত ধোয়া কর্মসূচি পালন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নরসিংদী ও হবিগঞ্জের দুটি স্কুলে হাত ধোয়া কর্মসূচি পালন করেছে প্রাণ-আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

‘পরিষ্কার হাত, সুস্থ জীবন’ স্লোগান নিয়ে শনিবার পালিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়।

হ্যান্ডওয়াশ ‘ব্লিস’ এর পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি পালিত হয় বলে প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্কুল দুটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

এসময় আরএফএল শিল্প পার্কের মহাব্যবস্থাপক শামসুল আলম, প্রাণ এর হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ শিল্প পার্কের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার ফারুক হোসাইন এবং স্কুল দুটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।