ওয়ালটন এলইডি টিভির নতুন মডেল বাজারে
ওয়ালটন ব্যতিক্রমী মডেলের একটি ২০ ইঞ্চি এলইডি টেলিভিশন বাজারে এনেছে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করছে ইলেকট্রনিক্স খাতের এ কোম্পানিটি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলছে, স্থানীয় বাজারে ওয়ালটনই প্রথম এই মডেলের টিভি নিয়ে আসে। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুই পাশে শক্তিশালী সাউন্ড বক্স। গ্রাহকের কাছে এটি ওয়ালটন ‘বুম বক্স’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে।
এ মডেলটি মাত্র ১২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে, এইচডি ডিসপ্লে, দুই পাশে ডলবি সাউন্ড বক্স থাকায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই নতুন টিভি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন বাজারে ২০ ইঞ্চির কোনো এলইডি টেলিভিশন ছিল না। ওয়ালটনের টেলিভিশন উন্নয়ন ও গবেষণা বিভাগের প্রকৌশলীরা এই বৈচিত্র্যময় ডিজাইন ও শক্তিশালী সাউন্ড সিস্টেমের ২০ ইঞ্চি এলইডি টিভির পরিকল্পনা করেন।
