২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াওবক্সের লাইফস্টাইল সুবিধা নিচ্ছে ৫০ লাখ মানুষ

দেশের লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ‘ওয়াওবক্স’ ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ডিজিটাল অ্যাপ্লিকেশন এখন গ্রামীণফোনের ওয়াওবক্স।

২০১৫ সালের মে মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফিচার, সমসাময়িক বিষয়বস্তু, আকর্ষণীয় ও চমকপ্রদ সব অফারের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে ওয়াওবক্স।

৫০ লাখ গ্রাহক অ্যাপটিকে দেশের সবচেয়ে ব্যবহৃত লাইফস্টাইল অ্যাপ্লিকেশনে পরিণত করেছে। প্রতি সপ্তাহে ১৫ লাখের বেশি মানুষ নিয়মিত অ্যাপটি ব্যবহার করে।

গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবনে তাদের পছন্দের সঙ্গী হওয়ার আমাদের যে লক্ষ্য, ওয়াওবক্স আমাদের সে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে। আমরা ডিজিটালকরণের মাধ্যমে গ্রাহকদের জীবন সহজ করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”