সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে নতুন এএমডি
বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।
সম্প্রতি তিনি এই পদে নিয়োগ পাওয়ার আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন মোস্তফা জালাল উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী এই ব্যাংকার বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।
