২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ছাড় পাবেন রবি গ্রাহকরা

গ্রাহকদের বিশেষ ছাড়ে আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ উপভোগের সুযোগ তৈরিতে সম্প্রতি বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে মোবাইল অপারেটর রবি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি অনুসারে রবির ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকরা ইউরোপের নির্দিষ্ট কিছু অংশ ভ্রমণে ‘রেল ইউরোপ পাস’-এ ৪ শতাংশ ছাড় এবং এশিয়ার বেশ কিছু দেশে বিশেষ ছাড়ে আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ উপভোগ করতে পারবেন।

এ ভ্রমণ প্যাকেজটি ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও সিসেলস ভ্রমণে প্রযোজ্য হবে। রবি’র গ্রাহকরা ‘সিএটি’ টাইপ করে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় তাদের ক্যাটাগরি জেনে নিতে পারবেন।

রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাকস বিভাগের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও বেঙ্গল এয়ারলিফটের প্যাসেঞ্জার সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।