স্যামসাং নিয়ে এলো কোয়ান্টাম ডট ডিসপ্লে টিভি
বাংলাদেশের বাজারে স্যামসাং ইলেকট্রনিক্স এনেছে এসইউএইচডি, ইউএইচডি, স্মার্ট টিভি এবং মিউজিক টিভি।
নতুন টেলিভ্নি বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। এই নতুন লাইনআপে পাওয়া যাবে এসইউএইচডি, ইউএইচডি, স্মার্ট এবং মিউজিক টেলিভিশন।
বৃহস্পতিবার হোটেল র্যাডিসনে এক সংবাদ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ এবং টিভি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম ২০১৬ সালের নতুন টিভি লাইনআপ উন্মোচন করেন।
স্যাংওয়ান ইউন বলেন, “আকর্ষণীয় ডিজাইনের টিভি নিয়ে আসার মাধ্যমে স্যামসাং ঘরোয়া বিনোদনের ধারণা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা, বাজেট ও লাইফস্টাইলকে বিবেচনায় রেখে স্যামসাং টিভি বাজারে নিয়ে আসা হয়েছে।
“নতুন এসইউএইচডি টিভিগুলোতে কোয়ান্টাম ডট ডিসপ্লেসহ আমরা নিয়ে আসতে যাচ্ছি সবচেয়ে সেরা মানের পিকচার কোয়ালিটি।”
নতুন এই এসইউএইচডি প্রযুক্তি নিয়ে এসেছে বিশ্বের প্রথম বেজেল-লেস কার্ভড ডিজাইন, যার ফলে গ্রাহকরা অতুলনীয় বিনোদন অভিজ্ঞতা পাবেন বলে জানান ফিরোজ মোহাম্মদ।
গ্রাহকদের চাহিদা পুরণে নতুন স্মার্ট টিভিতে উদ্ভাবনী সব ফিচার যোগ হয়েছে জানিয়ে ফিরোজ বলেন, এই স্মার্ট টিভিগুলো স্মার্ট ইন্টারফেস, স্মার্ট কন্টেন্ট, স্মার্ট কনভারজেন্স এবং স্মার্ট প্লে সম্পন্ন, যা অবিশ্বাস্য সব অভিজ্ঞতা দিতে সক্ষম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকরা স্যামসাং ব্র্যান্ড স্টোর এবং অনুমোদিত ডিস্ট্রিবিউটর থেকে নতুন এসব টেলিভিশন কিনতে পারবেন।
স্যামসাং অনুমোদিত স্টোরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাগস, সিঙ্গার এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।
