২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস কম্পিউটার সিটিতে অ্যাপল স্টোর

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ‘অ্যাপল’ এর অনুমোদিত স্টোর চালু করেছে এক্সিকিউটিভ ম্যাশিনস লিমিটেড (ইএমএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 04:05 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বৃহস্পতিবার সকালে সিটির নিচতলায় স্টোরের উদ্বোধন করেন ইএমএলের পরিচালক আবদুল মতিন।

মেঘনা গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে অ্যাপল পণ‌্য বিক্রি করছে ইএমএল।

নতুন স্টোরে অ্যাপলের সব ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, আইপ্যাড এবং এক্সেসরিজ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্টোরের উদ্বোধন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ক্রেতারা থার্ডপার্টি এক্সেসরিজের উপর ১৫ শতাংশ, অ্যাপল সিপিও এবং অ্যাপেল এক্সেসরিজের উপর ৫ শতাংশ এবং যে কোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ ক্রয়ের ক্ষেত্রে থার্ডপার্টি এক্সেসরিজের উপর ২০ শতাংশ মূল্যছাড় পাবেন।