২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ব্যাংক ও পুঁজিবাজার খোলা

সরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক ও পুঁজিবাজার শনিবার খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 02:16 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

ঈদের আগে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে তার পরিবর্তে ২৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিন শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে বলে নির্বাহী আদেশ জারি করেছিল সরকার।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম মোকাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ব্যাংক খোলা থাকবে।

গত ৬ সেপ্টেম্বর এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি এবং ২৪ সেপ্টেম্বর শনিবার ব্যাংক খোলা রাখার ঘোষণা দিয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাপরিচালক (জনসংযোগ) শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ডিএসইতে লেনদেন হবে।

ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন লেনদেন বন্ধ থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যপদিবস রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে লেনদেন শুরু হয়েছে দুই পুঁজিবাজারে।