২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ মেগাবাইট ডেটা কিনলে রবিতে বিশেষ কল রেট

দেড়শ মেগাবাইট ডাটা প্যাক কিনে যে কোনো রবি নম্বারে প্রতি মিনিট ২৫ পয়সা কল রেট উপভোগ করতে পারবেন রবির প্রি-পেইড গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন অপারেটর রবি নতুন এ অফারের কথা জানিয়েছে।

এ সুযোগ পেতে গ্রাহকদের ১৫০ মেগাবাইট ডেটা ৪৫ টাকায় কিনতে হবে; সঙ্গে যুক্ত হবে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ।

এরপর বিশেষ কলরেটে সক্রিয় করতে চাপতে হবে *১২৩*০৪৫# । ইন্টারনেট ডাটা প্যাকের মেয়াদ ১৫ দিন হলেও বিশেষ কল রেটের সুবিধা ভোগ করা যাবে পাঁচ দিন।

বিশেষ এ কলরেটে ১০ সেকেন্ড পালস পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।