সার্ক বাণিজ্য মেলায় ‘দৃষ্টি কেড়েছে’ ওয়ালটন
ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক বাণিজ্য মেলায় ওয়ালটনের পণ্য ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এ দাবি করে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উচ্চমানের আকর্ষণীয় ওয়ালটন পণ্য ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন সার্ক অঞ্চলের ব্যবসায়ীরা।
“অনেকেই ওয়ালটন পণ্য ক্রয় এবং কারখানা পরিদর্শনে বাংলাদেশে আসছেন শিগগিরই। এর মাধ্যমে ভুটানে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে।”
এতে সার্কভুক্ত দেশের ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের ছিল ১১টি।
মেলায় ওয়ালটনের গ্লাস ডোর ও ফ্রস্ট ফ্রিজ, স্মার্ট টেলিভিশন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এলইডি বাল্ব, প্যানেল লাইট এবং ইলেকট্রিক সুইচ-সকেট প্রভৃতি পণ্য প্রদর্শন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
